মৎস্য অধিদপ্তরে ২৮৪ জনের চাকরির সুযোগ, শেষ ১৫ মার্চ
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
ৎস্য অধিদপ্তরে ২৮৪টি শূন্য পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। হ্যাচারি সহকারী, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়কসহ ৭ ক্যাটাগরির পদে আবেদন করা যাবে। আবেদন শেষ ১৫ মার্চ ২০২৬ বিকেল ৫টা।
সরকারি চাকরির খোঁজে থাকা প্রার্থীদের জন্য সুখবর। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন মৎস্য অধিদপ্তর ৭ ক্যাটাগরির পদে ২৮৪ জনকে নিয়োগ দিচ্ছে। ১৬ ও ২০তম গ্রেডের এসব পদে আবেদনের সময়সীমা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আগামী ১৫ মার্চের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ, আগ্রহী প্রার্থীদের হাতে সময় রয়েছে মাত্র দুদিন।
১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের হিসাবে যাদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে, তারাই এই সুযোগ নিতে পারবেন। নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
কোন পদে কতজন নেওয়া হচ্ছে এবং যোগ্যতা কী?
অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৩৫ জন):
এই নিয়োগে সবচেয়ে বেশি জনবল নেওয়া হবে এই পদে। এইচএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকা আবশ্যক। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
অফিস সহায়ক (১২৬ জন):
শুধু এসএসসি বা সমমান পাসের সনদ থাকলেই এই পদে লড়া যাবে। বেতন মিলবে ২০তম গ্রেডে (৮,২৫০-২০,০১০ টাকা)।
গাড়িচালক (৬ জন):
জেএসসি পাসের পাশাপাশি যাদের ভারী বা হালকা গাড়ি চালানোর বৈধ বিআরটিএ লাইসেন্স এবং ২ বছরের অভিজ্ঞতা আছে, তারা আবেদন করতে পারবেন। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
ডেকহ্যান্ড-উচ্চস্কেল (৬ জন):
ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির যোগ্যতা সনদ এবং সংশ্লিষ্ট কাজে ২ বছর কাজের অভিজ্ঞতা দরকার হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
হ্যাচারি সহকারী (৫ জন):
বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাসের পাশাপাশি মৎস্য বিষয়ে ডিপ্লোমাধারীরা এখানে সুযোগ পাবেন। তবে এসএসসিতে জীববিজ্ঞান বিষয়টি অবশ্যই পড়া থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
ক্যাশিয়ার (৪ জন):
বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি উত্তীর্ণরা এই পদে আবেদন করতে পারবেন। সঙ্গে এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট ও ই-মেইল ব্যবহারের ওপর বেসিক কোর্সের সনদ থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
ভান্ডার রক্ষক (২ জন):
ন্যূনতম দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস হলেই এই পদে আবেদন করা যাবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
পরীক্ষার ফি জমা দেওয়ার নিয়ম
অনলাইনে ফর্ম সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দেওয়া বাধ্যতামূলক। টেলিটকের মাধ্যমে এই টাকা পরিশোধ করতে হবে।
- ক্রমিক ১ থেকে ৬ নম্বর পদের জন্য ফি ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকাসহ সর্বমোট ১১২ টাকা জমা দিতে হবে।
- ৭ নম্বর পদের (অফিস সহায়ক) জন্য ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকাসহ সর্বমোট ৬২ টাকা ধার্য করা হয়েছে।
- তবে অনগ্রসর শ্রেণি (শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ) যেকোনো গ্রেডেই আবেদন করুন না কেন, তাদের জন্য সর্বমোট ফি নির্ধারণ করা হয়েছে ৬২ টাকা।
চূড়ান্ত সময়সীমা:
আগামী ১৫ মার্চ, ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে।
কোন মন্তব্য নেই