বন্যার শুরু থেকেই নজরে চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই ২০২৬

চট্টগ্রাম বন্যা, চট্টগ্রাম বন্যা ২০২৬, ফটিকছড়ি বন্যা, প্রধানমন্ত্রী তারেক রহমান, তারেক রহমান, ত্রাণ বিতরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, বন্যার খবর, চট্টগ্রাম সংবাদ, বাংলাদেশ বন্যা, Flood in Chattogram, Chattogram Flood 2026, Relief Distribution, Bangladesh Flood News, Latest Bangladesh News, Flood Relief Bangladesh



চট্টগ্রামের বন্যা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুর্গত মানুষের প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছে দিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

শনিবার (১১ জুলাই) ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার রশিদের পুকুর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসেছেন, যাতে সরেজমিনে মানুষের প্রয়োজন সম্পর্কে ধারণা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।

তিনি বলেন, “দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী সার্বক্ষণিক আপনাদের খোঁজখবর রাখছেন। কোথায় কী প্রয়োজন, কী লাগবে—সবকিছুই তিনি জানেন। গতকালও তিনি আমাকে বলেছেন, সেখানে গিয়ে দেখে আসতে কী কী প্রয়োজন। তার নির্দেশনা অনুযায়ী আজ আমি আপনাদের মধ্যে এসেছি।”

আরো পড়ুন,

এম ইকবাল হোসেইন আরও বলেন, “প্রধানমন্ত্রী আমাকে আপনাদের খোঁজ নিতে পাঠিয়েছেন। আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি দেশের মানুষের কল্যাণে ২৪ ঘণ্টাই চিন্তা করেন। সরকার যেকোনো দুর্যোগে আপনাদের পাশে আছে। আপনাদের যা যা প্রয়োজন, সরকার তা নিশ্চিত করতে প্রস্তুত।”

তিনি জানান, বন্যাকবলিত মানুষের কষ্ট লাঘবে সরকারের সহায়তা কার্যক্রম চলমান থাকবে। পাশাপাশি যেসব পরিবার ক্ষয়ক্ষতির মুখে পড়েছে, তাদের পুনর্বাসনের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরওয়ার আলমগীর, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় তিনি দুর্গত মানুষের সঙ্গে কথা বলে তাদের বর্তমান অবস্থা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়েও খোঁজখবর নেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.