পল্লবীতে নিহত শিশুর বাড়িতে প্রধানমন্ত্রী

পল্লবী শিশুহত্যা, পল্লবীতে নিহত শিশু, প্রধানমন্ত্রী তারেক রহমান, তারেক রহমান পল্লবী সফর, পল্লবী হত্যাকাণ্ড, শিশু হত্যা মামলা, পল্লবী সর্বশেষ খবর, ঢাকা পল্লবী নিউজ, শিশুহত্যা বাংলাদেশ, পল্লবী অপরাধ সংবাদ, সোহেল রানা মামলা, বাংলাদেশ ব্রেকিং নিউজ, পল্লবী ট্র্যাজেডি, শিশুর পরিবারে প্রধানমন্ত্রী, আজকের বাংলাদেশ সংবাদ

ঢাকার পল্লবীতে নিহত আট বছরের শিশুর পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে শিশুটির বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং দ্রুত ও সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন দুইজন এবং আদালতে জবানবন্দি দিয়েছেন প্রধান অভিযুক্ত।

রাজধানীর পল্লবীতে আলোচিত হত্যাকাণ্ডের শিকার আট বছর বয়সী শিশুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে তাদের বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষ করে তিনি সরাসরি পল্লবী এলাকায় যান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাসও দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর প্রশাসক শফিকুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

অভিযোগ অনুযায়ী, স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ওই শিশুকে গত মঙ্গলবার পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়া নৃশংসভাবে হত্যা করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, সকালে বাসা থেকে বের হওয়ার পর শিশুটিকে কৌশলে পাশের একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। পরে সেই ফ্ল্যাট থেকেই তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর ফ্ল্যাটটির বাসিন্দা সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ দুজনের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও একজনকে আসামি করে শিশুটির বাবা ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করেছেন।

এদিকে সোহেল রানা বুধবার ঢাকার আদালতে এ ঘটনায় নিজের সম্পৃক্ততার বিষয়ে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.