খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজকের সব ম্যাচ স্থগিত
ক্রীড়া প্রতিবেদক, সিলেট | ৩০ ডিসেম্বর ২০২৫
সিলেট: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিপিএলের নির্ধারিত সব খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, দেশের শোকাবহ পরিস্থিতি ও বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের দুটি ম্যাচ মাঠে গড়াবে না। স্থগিত হওয়া এই ম্যাচ দুটি কবে অনুষ্ঠিত হবে, তা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
স্থগিত হলো যে দুটি ম্যাচ
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ দুটি হাইভোল্টেজ ম্যাচ হওয়ার কথা ছিল:
- দুপুর ১টা: সিলেট টাইটানস বনাম চট্টগ্রাম রয়্যালস।
- সন্ধ্যা ৬টা: ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স
দেশের এই বিশেষ পরিস্থিতিতে বিসিবি তাৎক্ষণিক সিদ্ধান্তে ম্যাচগুলো বাতিল করার সিদ্ধান্ত নেয়।
ক্রিকেটের উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবি গভীর শোক জানিয়ে দেশের ক্রিকেটের অগ্রগতিতে তাঁর অসামান্য সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে। বিসিবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশের ক্রিকেট অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন এবং সারা দেশে খেলাটির বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর দূরদর্শিতা ও উৎসাহই দেশের ক্রিকেটে সাফল্যের পথ সুগম করেছে।
তামিম ইকবালের শোকবার্তা
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে।
কোন মন্তব্য নেই